ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

আত্রাইয়ে ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। ​বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, আত্রাই উপজেলা শাখার ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

​আন্দোলনরত কর্মচারীরা জানান, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এছাড়াও ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ​কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram