ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে দাউদকান্দিকে জেলা ঘোষণা করা হবে: ড.মোশাররফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দাউদকান্দিকে জেলা ঘোষণা করা হবে। মাটি ও মানুষের প্রিয় দল বিএনপি উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে। আরেকটি দল ধর্মকে পুঁজি করে জনমনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। আমাদের ঈমান আকিদার উপর আঘাত হানছে। দেশের মানুষ পবিত্র কুরআন ও হাদিসের উদ্ধৃতি ছাড়া তাদের ভাওতাবাজি বক্তব্য প্রত্যাখ্যান করেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সংগঠনের আয়োজনে তুজারভাঙ্গা গ্রামের আইডিয়াল স্কুল মাঠে ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে এবং নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমি বিএনপির সময়ে মন্ত্রী থাকাকালীন অবস্থায় এই এলাকা প্রচুরসংখ্যক অভ্যন্তরীণ পাঁকা সড়ক, সংযোগ ব্রীজ-কালভার্ট নির্মাণ করেছি। এইসব সড়ক ভেঙে, ধ্বসে গিয়ে এখন বেহাল অবস্থা। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে উন্নয়নের মাধ্যমে এলাকাকে সমৃদ্ধ করা হবে।

দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক জনগণের সরকার গঠনের জন্য বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য ড.খন্দকার মোশাররফ হোসেন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ড. খন্দকার মোশাররফ বলেন, “জনগণের আন্দোলনের মুখে এক পক্ষ পালাতে বাধ্য হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আরেকটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে গোপন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে রয়েছে। কোনো ষড়যন্ত্রই জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃআলমগীর হোসেনের সঞ্চালনায় ও বিএনপি'র ৪ নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা হাজির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি এ কে এম সামচ্ছুল হক, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যগ্ম আহবায়ক পিটার চৌধুরী, বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, যুগ্ম আহবায়ক মোস্তাক সরকার, সদস্য সচিব কাউছার আলম সরকার, সাবেক কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন হোসেন ভূঁইয়া, ভিপি সাহাবুদ্দিন ভূঁইয়া, শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্দকার, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাকিব আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া, পৌর জাসাসের আহবায়ক মোল্লা সোহেল, মো.পাভেল প্রধান প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram