ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:০৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা: আবুল কালাম আজাদ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

রোববার (১ ফেব্রুয়ারি) বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগের অংশ হিসেবে সকালে তিনি বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিগরী বাজার থেকে প্রচারণা শুরু করেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা, অভাব-অভিযোগ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন।

প্রচারণাকালে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “দেশের জনগণ এখন সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “ভোটের মাঠে সাধারণ মানুষের যে ভালোবাসা ও আস্থা পাচ্ছি, তা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পথসভা ও উঠান বৈঠকগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রহমান, থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, বাগাতিপাড়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা বরাত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হুদা সিদ্দিকী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা শিবিরের দায়িত্বশীল ইয়াহিয়া, থানা শিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলম, বাগাতিপাড়া সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সজীব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram