ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

ধামইরহাটে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ বিজিবির মিডিয়া ব্রিফিং

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিং এ বক্তব্য রাখেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের প্রদত্ত সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোর ভাবে অনুসরণ করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্রপাচারসহ সীমান্ত সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্কতার সহিত দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাট তিনটি উপজেলায় চারটি করে মোট ১২ প্লাটুন এবং আরও ৮টি উপজেলায় ২টি করে ১৬ প্লাটুন এবং নওগাঁ সদরে ১টি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্ব পালনে কাজ করছেন। নির্বাচনী এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ী বিজিবির গোয়েন্দা বিভাগ কঠোর নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram