ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে দাঁড়িপাল্লার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে দাঁড়িপাল্লার ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে এবং ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও নবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ অভিযোগ অস্বীকার করে বলেন, পোস্টার ছেঁড়া বা পোড়ানো বিএনপির রাজনীতির অংশ নয়। আর অভিযোগ করলেই হবেনা; এগুলোর সত্যতা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram