ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৬

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নস্যাৎকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনের আগে ও নির্বাচন চলাকালীন সর্বক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, সভা-সমাবেশের স্বাধীনতা, প্রচারণার ন্যায্য পরিবেশ এবং প্রশাসনের পূর্ণ নিরপেক্ষতা ছাড়া কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রশাসনকে দায়িত্বশীল ও পক্ষপাতমুক্ত ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের সব স্তরকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নস্যাৎকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার রামু ও ঈদগাঁও উপজেলার ইউনিয়ন প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে। আমরা ক্ষমতার জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। অবাধ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে—এটাই আমাদের দাবি।”

কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর এবং কক্সবাজার-৩ আসন পরিচালনা কমিটির পরিচালক ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা নায়েবে আমীর মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিমুল্লাহ বাহাদুর, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী।

জেলা জামায়াতের প্রচার বিভাগের আবু মিহরান প্রেরিত এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজীমসহ উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram