ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এ শোকজ নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই আধুনগরে প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপি প্রার্থী প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর পরিপন্থী এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় সাতকানিয়া চৌকি আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ বিষয়টি জানান, চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় কয়েকজন ভোটার জানান, “নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে নির্বাচন আরও স্বচ্ছ হবে।”

অন্যদিকে, বিএনপি সমর্থক স্থানীয়দের কেউ কেউ বলেন, “দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকা মানেই আনুষ্ঠানিক প্রচারণা নয়। বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হতে পারে।”

আবার কিছু সচেতন নাগরিকের মতে, “নির্বাচনের পরিবেশ শান্ত রাখতে সব প্রার্থীরই আচরণবিধি মেনে চলা উচিত। প্রশাসনের এমন পদক্ষেপ নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram