ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩১
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

শীতার্তদের পাশে বাবুছড়া ব্যাটালিয়ন: কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: শীতার্ত ও অসহায় পার্বত্য জনপদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেক্টর সদর দপ্তর খাগড়াছড়ির আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার পৃথক দুটি স্থানে—ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠ ও কবাখালী আল আমিন বাড়ীয়া ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে—এই কর্মসূচি পালন করা হয়। শীতের তীব্রতায় ভোগান্তিতে থাকা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি উপস্থিত থেকে ৩৫০টি কম্বল বিতরণ করেন।

একই সঙ্গে বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৪৫০ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এর আগে বিজিবি কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধি কার্বারী ও জনসাধারণের উপস্থিতিতে একটি জনসচেতনতামূলক সভা করেন। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং মানবিক এই উদ্যোগের জন্য বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram