ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

জামালপুর-২ আসনে কন্যাসহ বিএনপির প্রার্থীকে আদালতে তলব

জামালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার কন্যা নাশিদা শাফিয়া বিনতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১১ জানুয়ারি) জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এ নোটিশ জারি করেন।

নোটিশে আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলান্দহ সিভিল জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজের সেই নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Nashida Shafia Bintee’ নামক একটি আইডি থেকে গত ৩ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট ও প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে উক্ত ফেসবুক পোস্টসমূহ যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

কমিটির মতে, একজন প্রার্থীর সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া কারণ দর্শানো নোটিশটি অতি দ্রুত জারি করে জারির প্রতিবেদন আদালতে প্রেরণের জন্য ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram