ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৩
logo
প্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬

হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক খুন

কে এম ইউসুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে আজ ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৬) নামীয় এক মাইক্রোবাস চালক খুন হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুন নবীর ছেলে।

জানা যায়, মাহবুব আলম একজন মাইক্রোবাস চালক। পাশাপাশি তিনি কলাবাগান এলাকার আলাউল হল নামীয় একটি ভবনের কেয়ারটেকার হিসেবেও কাজ করতেন। রবিবার ভোর রাতে ৩ থেকে ৪ দুর্বৃত্ত ওই এলাকায় এসে মাহবুব আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথেই মাহবুব আলমের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ওসি জাহিদুর রহমান।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাহবুব আলম নিহতের খবরে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে অন্তত ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে দেয় হাটহাজারী মডেল থানা পুলিশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram