

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটির বৈচন্ডি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৯টার দিকে নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাজমুল ইসলাম (২০) ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে নাজমুল ঘরের বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা প্রাথমিকভাবে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
