ঢাকা
logo
প্রকাশিত : December 31, 2025

থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে ৭ নিষেধাজ্ঞা

কক্সবাজার প্রতিনিধি: ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারে নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এই নির্দেশনা দেয় কক্সবাজার জেলা পুলিশ। ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত এসব বিধি-নিষেধ কার্যকর থাকবে।

বিবৃতিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে কোনো ধরনের ঝুঁকি এড়াতে আতশবাজি ও পটকার বিক্রি–বিপণন কেন্দ্রও বন্ধ থাকবে।

এ ছাড়া উন্মুক্ত স্থান ও সড়কে কনসার্ট, নাচ–গান কিংবা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সব বার ও মদের দোকানে মদ ক্রয়–বিক্রয় স্থগিত থাকবে।

পুলিশ জানায়, থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। এমন কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি তৈরি করবে বলে সতর্ক করা হয়েছে।

জানানো হয়, অধিক শব্দে হর্ন বাজানো, গাড়ির প্রতিযোগিতা, জয়রাইড এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল বা গাড়ি চালানোও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি নারী পর্যটকদের ইভটিজিং বা হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে পুলিশ।

হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে ইনডোর অনুষ্ঠানের তথ্য এবং কোনো সন্দেহজনক ব্যক্তি দেখা গেলে জেলা পুলিশের বিশেষ শাখাকে (ডিএসবি) তাৎক্ষণিকভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, পর্যটকসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। জনস্বার্থেই এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নতুন বছরকে স্বাগত জানানো যায়। তিনি জানান, শহরজুড়ে কঠোর পুলিশি তৎপরতা থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram