ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2025

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, মা-বাবা হারা হল যমজ দুই শিশু

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ লতা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। পাংশা হাইওয়ে থানার ওসি এ ঘটনা নিশ্চিত করেন।

নিহত লতা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শেকারা গ্রামের মোঃ সামছুল খন্দকারের মেয়ে। তার স্বামীর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামে। তার স্বামী মাত্র ৮ মাস আগে স্ট্রোক করে মারা যান। মৃত্যুর পর তিনি দুই জমজ সন্তান—রিয়ান ও তাসকিন—কে নিয়ে জীবনযাপন করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ ডিসেম্বর সোমবার বিকাল আনুমানিক ৪ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মুরগীর ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যায়। আহত লতাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা চললেও রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

লতার মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসী শোকাহত। তারা দ্রুত দোষী মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram