ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০২৫

জান্নাতের টিকিট বিক্রির কথা বলে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের প্রত্যাখ্যান করুন: খোকন

নরসিংদী প্রতিনিধি: যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, যারা স্বাধীনতা বিরোধী এবং যাদের কাছে নারীরা নিরাপদ নয়, সেই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর শীলমান্দীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

খায়রুল কবির খোকন আরও বলেন, স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীরা দেশের জনগণের জন্য কাজ করবে না। কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সেটা বিএনপি জানে। তাই বিএনপিকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে একটি মাফিয়া-জালিম সরকারের পতন হয়েছে। আগামী দিনে এমন প্রার্থীকে ভোট দিতে হবে, যাকে ভোট দিলে আমানতের খেয়ানত হবে না।

সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন মহিলা দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রশিদ নওশেরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram