ঢাকা
logo
প্রকাশিত : December 8, 2025

দীঘিনালায় ত্রিপুরা জনগোষ্ঠীর ৫ শতাধিক মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ত্রিপুরা জনগোষ্ঠীর পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার (৮ ডিসেম্বর) বোয়ালখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ নৌকাছড়ার বব্রুমোহন কার্বারী পাড়ায় দীঘিনালা সেনা জোনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, পিএসসি-এর নির্দেশনায় পরিচালিত এই ক্যাম্পে চিকিৎসাসেবা দেন দীঘিনালা সেনানিবাসের আবাসিক চিকিৎসক (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খ উদ্দিন সাকলাইন।

চিকিৎসা সেবা দিতে গিয়ে ক্যাপ্টেন শায়খ উদ্দিন সাকলাইন বলেন, ‘দূরবর্তী ও দুর্গম এলাকায় বসবাসরত মানুষের কাছে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। আমাদের লক্ষ্য— এলাকার কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পে শিশু, নারী, বৃদ্ধ ও প্রসূতিসহ স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠীর পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা সবিতা ত্রিপুরা (৩৭) বলেন, ‘আমরা পাহাড়ি এলাকায় থাকি। সামান্য চিকিৎসার জন্যও অনেক পথ যেতে হয়। সেনাবাহিনী আমাদের গ্রামে এসে চিকিৎসা দিয়েছে—এটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই সেবা জরুরি ছিল।’

এ সময় স্থানীয় কার্বারী (গ্রাম প্রধান), ইউপি সদস্য এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের জানান, সেনাবাহিনীর এ ধরনের মানবিক সেবা নিয়মিত হলে এসব দুর্গম এলাকার মানুষ আরও উপকৃত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram