ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৮
logo
প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

খুনি, চাঁদাবাজদের রুখতে হলে ধানের শীষকে পাস করাতে হবে: এম ইকবাল হোসেইন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ১৪৭ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন বলেছেন, সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজদের রুখতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে, ধানের শীষকে পাস করাতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) মাগরিব বাদ গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, ‘আমি কিন্ত মনোনয়ন পাইনি, মনোনয়ন পেয়েছেন আপনারা। কারণ হলো তারেক রহমান সাহেব নিজে এই মনোনয়ন দিয়েছেন। যেহেতু মনোনয়ন আপনাদেরকে দেয়া হয়েছে তাহলে আপনাদের কাজ তো একটু বেড়ে গেল। মনোনয়নটাকে কাজে লাগাতে হবে। মনোনয়নটা যেন পাস কইরা আসতে পারে, ভোটে যেন আমরা জয়যুক্ত হইতে পারি সেজন্য একটু চেষ্টা করতে হবে। একটু বেশিই চেষ্টা করতে হবে। কারণ আমাদের যে প্রতিপক্ষ, নতুন একটা প্রতিপক্ষ আসছে যারা সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ। এদের রুখতে হলে আমাদের প্রস্ততি নিতে হবে, পাস করতে হবে’।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক।

বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, আব্দুর রহমান বাবুল, শামসুল ইসলাম ভিপি শামসু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিন, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিকু সরকার প্রমুখ।

স্মরণসভায় বক্তরা গত ৯ নভেম্বর গৌরীপুরে বিএনপির সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কর্মী তানজিন আহমেদ আবিদের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram