ঢাকা
logo
প্রকাশিত : November 17, 2025

চিলমারীতে আগাম শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগী বৃদ্ধি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে আগাম শীতের আগমনে ঠান্ডাজনিত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হঠাৎ করে আবহাওয়া ঠান্ডা হয়ে যাওয়ায় জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

জানা গেছে, হঠাৎ করে শীত নেমে আসায় গত এক সপ্তাহে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৪৪ জন রোগী। এর মধ্যে বেশির ভাগই শিশু। অপরদিকে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন দুই শতাধিক রোগী। এর মধ্যে সোমবার (১৭ নভেম্বর) আইএমসিআই কর্নার থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৩৫ শিশু ঠান্ডাজনিত সমস্যার সেবা নিয়েছে।

সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগ ঘুরে দেখা গেছে, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে শতাধিক রোগী ভিড় করছেন। এদের অনেকে জানান, শীতের আগাম প্রকোপে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর ও নিউমোনিয়ার লক্ষণ বেশি দেখা যাচ্ছে। অনেক বয়স্ক রোগীরও পূর্বের হাঁপানি ও এজমার সমস্যা বেড়ে গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিশু নুর মোস্তফার মা নারগিস বেগম বলেন, ‘হঠাৎ ছেলের জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। ঠান্ডা লাগার কারণে সমস্যা বাড়ছে। দুই দিন ধরে হাসপাতালে আছি। এখন কিছুটা সুস্থ আছে।’

পাত্রখাতা থেকে আসা রোগী তাসলিমা বেগম (৫৫) জানান, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছি। আজ হাসপাতালে এসে ডাক্তার রক্ত পরীক্ষা করাতে বলেছেন।’

চিকিৎসকরা বলছেন, ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে শিশুদের উষ্ণ রাখতে হবে, নাক পরিষ্কার রাখতে হবে এবং বদ্ধ ঘরে না রেখে বাতাস চলাচল করে এমন পরিবেশে রাখতে হবে। শ্বাসকষ্ট বাড়লে বা শিশুর খাওয়ায় সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান বলেন, ‘এ সময় ঠান্ডাজনিত রোগী বাড়ছে। বিশেষ করে নবজাতক, শিশু এবং যাদের এজমা আছে তারা বেশি ঝুঁকিতে। তাই বাইরে গেলে গরম পোশাক পরতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে গোসল এড়িয়ে চলতে হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram