ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২২
logo
প্রকাশিত : নভেম্বর ১৩, ২০২৫

লকডাউন প্রতিরোধে কাঠালিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: আওয়ামী লীগ ঘোষিত আজ ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিরোধে ঝালকাঠির কাঠালিয়ায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে সকাল ১০টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল থেকে স্বৈরাচার শেখ হাসিনা, তার দোসর ও আওয়ামী লীগের বিচার ও অপকর্মের শাস্তির দাবিতে নানা স্লোগান দেওয় হয়।

সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন বলেন, “স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণ তাদের প্রতিটি অপতৎপরতা প্রতিহত করবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি, যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram