ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২০
logo
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

মনপুরায় ভয়াল ১২ নভেম্বরকে 'উপকূল দিবস' স্বীকৃতির দাবিতে র‍্যালি

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় ভয়াল ১২ নভেম্বরকে জাতীয় 'উপকূল দিবস' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে র‍্যালি করেছে উপজেলা যুবদল। উপকূল ফাউন্ডেশন'র উপজেলা শাখার স্বেচ্ছাসেবী ইউনিটের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা যুবদলের কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় ৭০'র ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লক্ষ নিহতদের স্মরণ, উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা ও উপকূলের মানুষের ন্যায্যতার দাবির ভিত্তিতে ১২ নভেম্বরকে 'জাতীয় উপকূল দিবস' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান বক্তারা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সভাপতি মোঃ সামসুদ্দিন আহমেদ মোল্লা, যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ মোঃ আব্দুর রহিম, যুবদল নেতা মোঃ ইয়াসিন মিয়া, মোঃ ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ মিজানুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদল আহবায়ক ইকরামুল কবির, সদস্য সচিব মোঃ শাহীনসহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা।

উল্লখ্য, ১৯৭০ সালের ১২ নভেম্বর দেশের উপকূলজুড়ে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ওই জলোচ্ছ্বাসে পানির নিচে তলিয়ে যায় বরিশাল ও চট্রগ্রাম বিভাগের সকল উপকূলীয় জেলা ও উপজেলাসমূহ। এতে অন্তত ১০ লক্ষ মানুষ প্রাণ হারায়। সেই থেকে ১২ নভেম্বর আসলেই উপকূলের মানুষের চোখে ভেসে ওঠে স্বজন হারানোর বেদনা। তাই অন্নত এসব স্বজন হারানো মানুষদের জন্য একটি দিন তথা 'উপকূল দিবস'র দাবি জানিয়ে আসছেন উপকূলের মানুষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram