ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৮
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৬

বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টারের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও আশুরার সিয়ামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টার এর অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পবিত্র আশুরার সিয়ামের ইফতার মাহফিল বগুড়া শহরের সাতমাথাস্থ বিআরটিসি মার্কেটের ৫ম তলায় সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা করেন মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাইখ উপাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং সভাপতিত্ব করেন শাইখ সাইফুল ইসলাম খাঁন মাদানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হায়দার খোকন, সহ-সভাপতি, সূত্রাপুর আহলে হাদীস জামে মসজিদ, বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারী জেনারেল: দি মেসেজ ফাউন্ডেশন ও বাংলাদেশ পপুলেশন ক্রাইসিস কমিটি, গেন্ডারিয়া, ঢাকা।
শাইখ মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফী মাদানী।
জনাব মোঃ আব্দুল মালেক
জনাব মোঃ আনছার আলী বাদল
মোঃ আব্দুল হাই আকন্দ
জনাব মোঃ শাহ্ আলম
নাযীর আহমাদ সরকার
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
ডঃ আব্দুল্লাহ বিন আব্দুর রহিম
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
হাফিয জায়দুল আলম নাদিম মাদানী
মাওঃ মোঃ তাফহিমুল ইসলাম ফরমান
মাওলানা মোঃ কামরুল ইসলাম
মাহদী হাসান রিয়াদী
মাওঃ মোঃ ফাহিমুল ইসলাম
আব্দুল কাইয়ুম বগুড়াবী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে বিশুদ্ধ ইসলামী দাওয়াতের গুরুত্ব, সমাজে তাওহীদ ও সুন্নাহভিত্তিক জীবন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং পবিত্র আশুরার তাৎপর্য ও শিক্ষা তুলে ধরেন। একই সঙ্গে বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টারের কার্যক্রম আরও বেগবান করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে আশুরার সিয়ামের ইফতার সম্পন্ন হয় এবং বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টারের সার্বিক সফলতা, মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram