ঢাকা
logo
প্রকাশিত : November 6, 2025

ঘোড়াঘাটে যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধাওয়া মাঝিয়ান রূপসীপাড়া এলাকায় সালমান হোসেন স্বাধীন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বাধীন ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির ঘরের কোণে স্বাধীনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি বাউলগানের অনুষ্ঠান শেষে স্বাধীন বাড়ি ফেরেন। এরপর তার ছোট ভাই বাড়ির দরজায় এসে ডাকাডাকি করলে পিতা আশরাফুল ইসলাম অপরদিকের ছোট দরজা দিয়ে ভেতরে আসতে বলেন। পরে ঘরের কোণে গিয়ে স্বাধীনকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা স্বাধীনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বুলবুল বলেন, “বুধবার রাতে এলাকায় একটি বাউলগানের অনুষ্ঠান ছিল। সেখানে স্বাধীন নাচগান করছিল এবং নেশাজাতীয় কিছু গ্রহণ করেছিল বলে শুনেছি। পরে রাতেই তার লাশ ঘরের কোণে পড়ে থাকতে দেখা যায়।”

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “লাশটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে একটি জিডি মূলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram