ঢাকা
logo
প্রকাশিত : November 2, 2025

হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় ১০০ কেজি গাঁজা, মদ ও বিয়ার জব্দ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন সাতছড়ি বিওপি হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাত ও রোববার সকালে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

রোববার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

বিজিবি জানায়, হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির চৌকস সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নারাক্ষেত নামক স্থানে মাদক ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা, ১ বোতল মদ এবং ৬ বোতল বিয়ার জব্দ হয়েছে।

এছাড়াও অপর একটি অভিযান পরিচালনা করে সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২নং চা-বাগান নামক স্থান হতে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার টাকা। জব্দকৃত গাঁজা, মদ এবং বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করাও আমাদের এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।

তিনি বলেন, বিজিবি হলো দেশের জনগণের আস্থার প্রতীক, আর সেই আস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram