ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩২
logo
প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৫

১৪ দিনের ব্যবধানে চট্টগ্রামের রাউজানে ফের রক্তপাত, যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলমগীর ওরফে আলম। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

ওসি মনিরুল ইসলাম বলেন, “একটি হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে। আমরা মাঠে আছি।”

পুলিশ জানায়, স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে। বিস্তারিত তদন্ত শেষে পুলিশ পরবর্তীতে তথ্য জানাবে বলে জানিয়েছে।

এ নিয়ে ১৪ দিনের মাথায় রাউজানে ফের ঘটলো খুনের ঘটনা। এর আগে, গত ৭ অক্টোবর একই উপজেলার পাহাড়তলী এলাকায় মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা আবদুল হাকিম (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে। নিহত হাকিমও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে রাউজানে ক্রমেই বেড়ে চলছে সংঘাত ও হত্যাকাণ্ড। শুধু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ উপজেলায় অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram