ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
logo
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৫

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল ও সিরাপ উদ্ধার

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: মঙ্গলবার রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির বিশেষ টহলদল কর্তৃক লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় ৩টি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে। যার মূল্য ২ লক্ষ ৬৫ হাজার ৮শত টাকা।

বিজিবি জানায়, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। এ সময় বিজিবি জেলার হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপি’র আওতাধীন পূর্ব আমঝোল, ঝাউরানী বিওপি’র আওতাধীন উত্তর ঝাউরানী এবং কুড়িগ্রাম জেলার রামখানা বিওপি’র আওতায় নাগেশ্বরীসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালায়। কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো উদ্ধার করে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় গাঁজা-৫৮ কেজি; যার বাজার মূল্য ২,০৩,০০০/- টাকা, ভারতীয় ফেন্সিডিল-৫৮ বোতল; যার বাজার মূল্য-২৩,২০০/- টাকা ও ভারতীয় ইস্কাফ সিরাপ-৯৯ বোতল; যার বাজার মূল্য-৩৯,৬০০/- টাকা। যার সর্বমোট বাজার মূল্য ২ লক্ষ ৬৫ হাজার ৮শত টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানায়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram