ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৫

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা। বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০ হাজার ৮শ ডিলার এবং হাজার-হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমান অর্থ অনাদায়ী পড়ে আছে।

এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানী ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, বৈদ্যুতিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্ত সরকার উৎস কর ৫% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।

এসোসিয়েশনের সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, ওয়ার্ড ভিত্তিক ডিলার নিয়োগসহ এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram