ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স বিষয় অধিভুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ২০২০ সালের পূর্বে অনার্স স্তরে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকের বিষয় অনার্স অধিভুক্তি ও এমপিও প্রদানের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ অনার্স বিষয় অধিভুক্তি প্রত্যাশী শিক্ষক সংগঠন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. মানিক মিয়া (নাঙ্গলকোট কলেজ, কুমিল্লা) ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন (ভূরুঙ্গামারি মহিলা কলেজ) নেতৃত্ব দেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারিক আজিজ (এসডি ডিগ্রী কলেজ, বিনাইদহ), মো. শাহিন আলম শাহিন (পদ্মা সরকারী কলেজ, রাজশাহী), সুলতান মাহমুদ (ফুলবাড়ী কলেজ, কুড়িগ্রাম), মুনিরা খাতুন (বগুড়া আদর্শ ডিগ্রী কলেজ), সৈয়দ আলমগীর, মাসুদ রানা (ডা. সেকান্দর আলী কলেজ, শেরপুর) ও শাহ জামাল (ইসলামিয়া কলেজ, রাজশাহী) সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকরা।

বক্তারা বলেন, “আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কর্তৃক অনার্স শাখায় বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক। কিন্তু দীর্ঘদিন যোগাযোগের পরও আমাদের বিষয়সমূহ অধিভুক্ত করা হচ্ছে না। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তারা দ্রুত অনার্স বিষয়ে অধিভুক্তি ও এমপিও প্রদানের মাধ্যমে সংকট নিরসনে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram