ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৫

ঝিনাইদহের ভারত সীমান্তে ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহে তিন কোটি সত্তর লাখ টাকা মূল্যের ২ কেজি ৩৩১.৭৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার বিকালে কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে সৌরভ বিশ্বাসের কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করে। সৌরভ বিশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খর্দরায়গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে। ৫৮ বিজিবি শনিবার রাতে এক মেইল বার্তায় এ তথ্য জানায়।

৫৮ বিজিবি জানিয়েছে, দুইজন ব্যক্তি স্বর্ণ নিয়ে ভারত সীমান্তের দিকে আসছে জানতে পেরে মহেশপুর ব্যাটালিয়নের সুবেদার মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে একটি টহল দল ২৭ সেপ্টেম্বর বিকালে মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী বাজারের মিঠুর ফলের আড়তের পাশে অবস্থান নেয়। পরে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ী স্থানে বাসটি পৌছালে অভিযান পরিচালনা করা হয়। এসময় সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ওই চার পিস স্বর্ণ উদ্ধার করা হয়। পরে সৌরভের ফোন দিয়ে সঙ্গী রনজিৎ বিশ্বাসকে ডেকে এনে তাকেও আটক করা হয়। রনজিৎ একই জেলার কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে।

এসময় তাদের কাছ থেকে স্বর্ণ ছাড়াও দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে। উদ্ধার স্বর্ণ ফোন ও সাইকেলে মূল্য তিন কোটি একাত্তর লাখ বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা।

উল্লেখ্য, বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের সাতটি ব্যাটালিয়ন চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ৩৮ স্বর্ণের বার উদ্ধার করে। যার পরিমাণ ৪৯.৫৮২৭ কেজি এবং ৪১ জনকে আটক ও ৩৭ মামলা দায়ের করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram