ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2025

পরিচ্ছন্নতা অভিযানের আগে ছিটানো হলো ময়লা, ভিডিও ভাইরাল

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে এক অদ্ভুত ঘটনা ঘটে। অভিযানের আগে কর্মচারীদের ময়লা ছিটিয়ে দিতে দেখা যায়— যা পরে পরিষ্কার করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি প্লাস্টিক বোতল ও অন্যান্য ময়লা-আবর্জনা একটি স্থানে ফেলে দিচ্ছেন। পরে জেলা প্রশাসক শামীম আরা রিনির উপস্থিতিতে কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা তা পরিষ্কার করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অনেকেই প্রশ্ন তোলেন— পরিষ্কার অভিযানে ময়লা না থাকলে নতুন করে কেন ময়লা ছিটাতে হলো?

ঘটনা নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আমাদের কোনো অফিসার ময়লা ফেলতে নির্দেশ দেননি। কেউ পেছন থেকে বলেছিল—এখানে তো ময়লা নেই, স্যাররা কী পরিষ্কার করবেন? তখন কর্মচারীরা হাসতে হাসতে কিছু ময়লা ছিটায়। সেই মুহূর্তটাই ভিডিও করা হয়েছে। পরে কর্মকর্তারা এসে তাদের থামালেও ভিডিওতে সেটা নেই।

তিনি আরও বলেন, আসলে আমরা খুবই মর্মাহত। আমি নিজেই সবাইকে বলছিলাম এখানে তেমন ময়লা নেই। আমরা মূলত আশপাশে ছড়িয়ে থাকা বোতলের ছিপি, মাটিতে পোঁতা পলিথিন পরিষ্কার করছিলাম। শিগগিরই ওই জায়গায় ফুলের বাগান করা হবে।

ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram