ঢাকা
logo
প্রকাশিত : September 27, 2025

বাঁশখালী জলদি অভয়ারণ্য পুনরুদ্ধারে আকাশমনি অপসারণ পূর্বক দেশীয় প্রজাতির চারা রোপণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চুনতি বনাঞ্চল পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আকাশমনি গাছ অপসারণ করে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম। শনিবার (২৭ সেপ্টেম্বর) চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্য বিট, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে এ কর্মসূচির উদ্বোধন হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী বিভাগ, চট্টগ্রাম আবু নাসের মোহাম্মাদ ইয়াছিন নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্য্য, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক। এ সময় জলদি বিট কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসসহ উপজেলা বনবিভাগের কর্মচারী ও স্থানীয় জনগোষ্টি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আকাশমনি একটি বহিরাগত প্রজাতি হওয়ায় এটি বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও দেশীয় উদ্ভিদ প্রজাতির জন্য হুমকি সৃষ্টি করছে। তাই বনাঞ্চলকে টেকসই ও প্রাকৃতিক রূপে ফিরিয়ে আনতে দেশীয় গাছের চারা রোপণ অপরিহার্য। প্রতি হেক্টরে পঁচিশ শত করে চারা লাগানো হবে। এখানে সম্পূর্ণ দেশীয় প্রজাতির দুই লক্ষ পঁচিশ হাজার চারা রোপন করা হবে।

স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। তারা বন সংরক্ষণ ও দেশীয় প্রজাতির গাছ রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram