ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৫

অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাকে গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদা (৪০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল দশটায় দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে তাকে গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়।

গার্ড অব অনার প্রদানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। জানাজাপূর্ব স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া, ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ পরিচালক পূর্ণ চন্দ্র মুরর্শিদি, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, যুবদল নেতা আব্দুস ছালাম বিপ্লব, মরহুমের সহপাঠী নয়ন শাহ, মরহুমের মামা আলমগীর কবির ও প্রভাষক সাব্বির কামাল প্রমুখ। জানাজায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে বুধবার রাত ১২ টার দিকে ফায়ার ফাইটার নুরুল হুদার মরদেহ তার গ্রামের বাড়ি ধামাইলে আনার পর সর্বত্র কান্নার রোল পড়ে যায়। পুরো এলাকার শোকের ছায়া নেমে পড়ে।

ফায়ার ফাইটার মোঃ নূরুল হুদা গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের আবুল মুনসুর এর ছেলে। দাম্পত্য জীবনে তিনি দুই ছেলে-মেয়ের জনক এবং বর্তমানে তার স্ত্রী গর্ভবতী।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। পরে তাকে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল পৌনে তিনটা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram