ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৫

বরিশাল আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল আদালত পাড়া পরিদর্শন করেন তিনি।

বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত রোডম্যাপের বছরপূর্তী উপলক্ষে সাতটি বিভাগীয় হেডকোয়ার্টারে ঘুরে ঘুরে সেমিনার, সিম্পোজিয়াম পরিদর্শন করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এতে উপস্থিত থাকছেন সাতটি দেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরাও। বৃহস্প‌তিবার সকাল ১০টার দি‌কে প্রধান বিচারপতি বরিশাল আদালতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আইনজী‌বী ও বিচারকরা।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বিচার বিভাগের কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি স্থানীয় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

সভায় জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন সভাপ‌তিত্ব ক‌রেন। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা আইনজীবী সমিতির এক জ্যেষ্ঠ সদস্য বলেন, আদালতে প্রধান বিচারপতির আগমন নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রদূতদের একসঙ্গে আসা—এটা সত্যিই ঐতিহাসিক।

প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে, রাষ্ট্রদূতরা ন্যায়বিচার প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram