ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2025

পূজা উদযাপন শান্তিপূর্ণ করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে: তাজমিনুর

একে মিলন, সুনামগঞ্জ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ পৌরসভা ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ সিলেট অঞ্চলের সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার সিপিসি ৩ কপিল দেব।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি সুনামগঞ্জ পৌর শহরের সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি, দোয়ারাবাজার উপজেলা আমবাড়ি এলাকার পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram