ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৫

ধোবাউড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রিন্সের

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে বিশ্বাসী বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।”

সোমবার দুপুরে ধোবাউড়া ডাকবাংলো হলে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এমরান সালেহ প্রিন্স। পূজার প্রস্তুতি নিয়ে তাঁরা অবহিত করেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম-বর্ণ-ভাষা-সংস্কৃতি নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি গঠনে কাজ করছেন। তাই সকলকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় একজনকেই মনোনীত করা হবে। মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ভুলে কাজ করতে হবে।” এছাড়া তিনি সতর্ক করে বলেন, “যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিৎ সরকার, বিমল চন্দ্র গুফ, হাজং বিনয় রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মনিক, মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ ৩৫টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মনিক। সভায় বক্তব্য রাখেন মফিজ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, জাকিরুল ইসলাম টোটন, ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, হুমায়ূন কবীর, মাহবুবুল আলম, আবদুল মমিন শাহীন প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram