ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে তার দল বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারীরা আপনাদের ক্ষতি না করতে পারে।

মঙ্গলবার বিকেলে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং হিন্দু ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য প্রতিটা মণ্ডপে কোনো বিশৃঙ্খলা যেন না হয় আমাদের নেতা কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে।

এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেশ সরকার, সাধারণ সম্পাদক স্বপন তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার, সদস্য সচিব পলাশ রায়সহ প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram