ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2025

মাটিরাঙ্গার ইউএনওর উদ্যোগে ৫ মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষের ঠাঁই মিরপুর আশ্রয়কেন্দ্রে

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মাটিরাঙ্গায় থাকা পাঁচজন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষকে ঢাকার মিরপুর শাহ আলী সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা থানার এএসআই মো. আক্তার হোসেনের নেতৃত্বে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে যুব রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, “সমাজসেবা কার্যালয়, স্থানীয় সচেতন মহল ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করা এসব নারী-পুরুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো সম্ভব হয়েছে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram