ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2025

তিতাসে ২ লাখ ৩০ হাজার টাকার চোরাই মালসহ তিন চোর আটক

মো: জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার চোরাই মালসহ তিন চোরকে আটক করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ শ্রী নারায়ণকান্দি গ্রামের সাহারা বেগমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ বলরামপুর গ্রামের ফকির বাড়ির মো. রবিউল হোসেনের ছেলে মো. রমজান (৪০), মোবারক হোসেনের ছেলে মো. তোফাজ্জল হোসেন (২৮) এবং মো. রফিকুল ইসলামের ছেলে মো. ইয়াসিন (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুইটি অটোরিকশার ব্যাটারি, দুইটি চার্জার ফ্যান, একটি ওজন মাপার মেশিন, আয়ন মেশিন, চুল কাটার মেশিন, প্রজেক্টর মেশিন, পানির মোটর, সেনি ও লোহার পাইপসহ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার চোরাই মাল উদ্ধার করা হয়।

চুরির ঘটনায় সাহারা বেগম বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেছেন।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মফিজ উদ্দিন জানান, চোরচক্রের তিন সদস্যকে আটকসহ বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram