ঢাকা
logo
প্রকাশিত : September 22, 2025

রামগড়ে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ

মোঃ শহীদুল ইসলাম, খাগড়াছড়ি: ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়কের রামগড় অংশে বেহাল দশার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কাঁদামাটি সড়কে ধানের চারা রোপণ করে অভিনব কায়দায় প্রতিবাদ জানান।

স্থানীয়রা সূত্রে জানা যায়, ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কটির সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক পুরোপুরি নষ্ট, কাদামাটি, ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাঁদা যুক্ত হয়ে চলাচল ও দুঃসাধ্য হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না হওয়াতে প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছে পরিবহন ও পথচারীরা। এতে সাজেক সহ পার্বত্য চট্টগ্রামে ভ্রমনকারী পর্যটকরাও চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। প্রশাসন আশ্বাস দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।

মানববন্ধনে রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মো: মহিউদ্দিন হারুন বলেন, প্রতিনিয়ত সড়কটিতে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ভাঙা সড়কটির দুইদিকে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও পাহাড়ের অন্যতম আঞ্চলিক সড়ক এটি। দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আতংকিত থাকেন তাদের অভিবাবকরা। সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্হানীয়রা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন, অন্যথায় পরবর্তী কঠোর কর্মসূচির দেয়ার ঘোষণা দেয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram