ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বরিশাল মহানগর পুলিশের মতবিনিময় সভা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এলাকার প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার, স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন এবং বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে।

দুর্গাপূজা উপলক্ষে রবিবার (২১ সেপ্টেম্বর) বিএমপি সদর দপ্তরে পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম সবার বক্তব্য গ্রহণ করেন।

পুলিশ কমিশনারের সভাপতিত্বে এ সভায় নগর পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্রদান করা হয়।

পাশাপাশি আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম যেমন মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন বিএমপি কমিশনার। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।

সভায় বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ পূজা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীনসহ বিএমপি'র অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ, পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram