ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2025

ধর্মীয় উৎসব সমাজে সম্প্রীতির বন্ধন মজবুত করে: ডিসি ইফতেখারুল ইসলাম

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উৎসব উপলক্ষে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, ‘ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়। এজন্য সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা প্রয়োজন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরফিন জুয়েল। তিনি বলেন, ‘ধর্মীয় উৎসবকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। তবে সম্প্রীতি রক্ষায় জনসাধারণের সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সভাপতির বক্তব্যে ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ‘দীঘিনালায় বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে। এখানে উৎসবগুলো সবার জন্য আনন্দের। আমরা চাই, ধর্মীয় উৎসব হোক সম্প্রীতির মিলনমেলা।’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।’

দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে এ অঞ্চলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে— এটাই আমাদের প্রত্যাশা।’

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram