ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৫

আত্রাইয়ে মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান, অবৈধ সুতিজাল উচ্ছেদ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

উপজেলার ভুঁপাড়া ইউনিয়নের লাগবাড়ি ও জাম গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত এই খাল থেকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ২.৩০ হতে বিকেল ৫.৩০ পর্যন্ত অভিযান পরিচালনা করে সুতিজাল উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা জালগুলো আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। এ সময় আত্রাই থানা পুলিশের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক জানান, খাল থেকে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান করা হয়েছে। প্রাকৃতিক জলাশয় থেকে অবৈধ সুতিজাল উচ্ছেদ করা আমাদের নিয়মিত কাজ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান বলেন, কাশিয়াবাড়ী খালে অবৈধ সুতিজাল পেতে মাছ শিকারের অভিযোগ পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেই।

এই খালে যাতে কেউ অবৈধভাবে মাছ শিকার না করতে পারে, সে জন্য নজরদারি রাখা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর এবং মাছের প্রজনন বাধাগ্রস্ত করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram