ঢাকা
logo
প্রকাশিত : September 18, 2025

মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ, তিনদিন পর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের তিনদিন পর ফালু মিয়া (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পুষ্টকামুরী খালপাড়ায় পানার নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফালু মিয়া উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের ইলিম উদ্দিনের ছেলে। গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় পানিতে নামেন ফালু মিয়া। এরপর ডুবে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে দিনভর উদ্ধার কাজ চালালেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের পাশের জমির পানার নিচ থেকে তার লাশ উদ্ধার হয়। নিহতের ছোট ভাই লাল মিয়া লালু জানান, তার ভাইকে খুঁজতে ২০ জন শ্রমিক নিয়ে পাশের জামির পানা পরিষ্কার শুরু করেন। সকাল আটটার দিকে পানার নিচে তার লাশ দেখতে পান শ্রমিকরা।

এদিকে পানিতে ডুবে নিখোঁজের তিনপর পর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সকাল সাড়ে নয়টায় পুষ্টকামুরী খালপাড়ায় তার নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram