ঢাকা
logo
প্রকাশিত : September 18, 2025

বাঁশখালীতে ৮৯ পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, থাকবে তিন স্তরের নিরাপত্তা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ৮৯টি পূজা মণ্ডপে। এছাড়া ঘটপূজা হবে ১৭২টিতে। সব মিলিয়ে ২৬১টি স্পটে পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে স্ট্রাইকিং ফোর্স, টহল, গোয়েন্দা তৎপরতা ও আনসার সদস্যসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীকে দুষ্কৃতকারীদের ব্যাপারে কঠোর থেকে কঠোরতম অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমার সামনের দিকে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। আজান ও নামাজের সময় কোনো প্রকার বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে। বৃহস্প‌তিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর দায়িত্বরত অফিসার মেজর নাজমুস সা-আদাত, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক বিএনপি আহবায়ক লোকমান আহমদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, বিএনপি নেতা মঈন উদ্দিন চৌধুরী পলাশ, হেফাজতে ইসলাম বাঁশখালী শাখার সেক্রেটারি মো. জসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহমেদ জাকির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, সাধনপুর ইউপি চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা মো. আতিকুর রহমান, কালীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল কালাম, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রণব কুমার দাশ, যুগ্ম আহ্বায়ক ঝুন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, সন্ধ্যা রাণী দাশ, মিটু কুমার দাশ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শীলকূপ ইউপি চেয়ারম্যান রাশেদ নুরী, খানখানাবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার, চাম্বল ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, ছনুয়া ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, বাহারছড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শিক্ষক কাজল ঘোষ, যুগ্ম সম্পাদক সজীব দেব, যুগ্ম সম্পাদক পম্পি সেনসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় বক্তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে দুর্গোৎসবকে সফল ও সার্থক করে তুলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram