ঢাকা
logo
প্রকাশিত : September 17, 2025

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানের পৃথক সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০জন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা-ছেলে হলেন, জেলার বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় মহল্লার শামীমা আক্তার (৩৫) ও তার ছেলে তৌকি আহমেদ (৪)। দুপুরে নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এর আগে সকালে বাহুবলের হাফিজপুর এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ফুরকান মিয়া (খুলনা) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram