ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের স্থলবন্দরে পেঁয়াজ আমদানিতে সিন্ডিকেটের আশঙ্কা, আইপি উন্মুক্তের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দেশের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারকদের জন্য পেঁয়াজের ইম্পোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করার দাবি জানিয়েছে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. একরামুল হক। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন মিতা। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। সম্প্রতি দেশে পেঁয়াজের চাহিদা মেটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত আকারে আইপি প্রদান শুরু করে। তবে মাত্র কয়েকজন আমদানিকারককে ৩০ থেকে ৫০ মেট্রিক টন আইপি দেওয়ার পর কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আইপি দেওয়া বন্ধ করে দেয়। বর্তমানে শত শত আমদানিকারকের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

সংগঠনটি অভিযোগ করে জানায়, এ অবস্থায় কয়েকজন আমদানিকারক হাইকোর্টে রিট করে হাজার হাজার মেট্রিক টনের আইপি পাওয়ার আদেশ নিয়েছেন। এতে করে বাজারে অস্বাভাবিকতা দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যদি কয়েকজন ব্যবসায়ী বিপুল পরিমাণ আইপি হাতে পান তবে তারা সিন্ডিকেট গঠন করে মনোপলি ব্যবসা চালু করতে পারবেন, যা বাজার অস্থিতিশীল করবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।

এসময় সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতারা বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং আমদানিকারকদের স্বার্থ রক্ষায় সবার জন্য সমান সুযোগে আইপি উন্মুক্ত করার বিকল্প নেই। তারা সরকারের প্রতি দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram