ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2025

সংসদীয় আসন পুনর্বহাল হওয়ায় ৫ শতাধিক বাইক-ট্রাক গাড়ি বহর নিয়ে আনন্দ মিছিল

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসন পুনঃবিন্যাস করে কুমিল্লা-২ হোমনা উপজেলার  সাথে তিতাস উপজেলাকে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিতাস-হোমনা উপজেলায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের নেতৃত্বে তিতাস উপজেলার সদর কড়িকান্দি বাজার থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে হোমনায় বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারত করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জহিররুল ইসলাম জহরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক এমরান সরকার, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, উপজেলা সাবেক কৃষক দলের সভাপতি আদিলুর রহমান ভূঁইয়া, হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা হক, পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, বিএনপি নেতা শফিক, মহসিন, শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম মাইনুদ্দিন সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাইনুদ্দিন ও হোমনা কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো: নাইমসহ তিতাস ও হোমনা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ১৫ হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে এপিএস মতিন খান নতুন সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুনভাবে অন্তর্ভুক্ত উপজেলা আগে থেকেই কুমিল্লা-২ নির্বাচনী এলাকারই ছিল। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য এলাকাটি পুনর্বিন্যাস করে সাবেক সিইসি রকিবুদ্দিন কমিশন। এই আসন পুনর্বহালের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এই সিদ্ধান্তে হোমনা ও তিতাস উপজেলার জনগণ রাজনৈতিকভাবে নতুন করে অনুপ্রাণিত হবে।

তিনি আরো জানান, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার নিরিখে তিতাস-হোমনা অন্য নির্বাচনী এলাকায় থাকার কোনো কারণ নেই। ইসির পুনর্নিধারিত এ সীমানা যথার্থ।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সাথে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-২ সংসদীয় আসন চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram