

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই এলাকায় কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নদীতে ভেসে থাকা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর স্পষ্ট হবে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

