ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২৫

হাতীবান্ধায় সাংবাদিক মারধর ও ক্যামেরা ভাংচুর মামলায় আ. লীগের ডামি প্রার্থী আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর ও ক্যামেরা ভাংচুরের মামলায় আওয়ামী লীগের ডামি  প্রার্থী কে এম আমজাত হোসেন তাজুকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের হাটখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে পুলিশ। 

আটককৃত, আমজাদ হোসেন তাজু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগের ডামি এমপি প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। 

জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা, মারধরসহ ক্যামেরা ভাংচুরের ঘটনায় একটি মামলা করেন সাংবাদিক আব্দুর রহিম। সেই মামলার এজাহার ভুক্ত ৯ নম্বার আসামী আওয়ামী লীগের ডামি এমপি প্রার্থী কে এম আমজাদ হোসেন তাজু। দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।     

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর ও ক্যামেরা ভাংচুর মামলা তাকে আটক করা হয়েছে। তিনি ওই মামলার এজাহার ভুক্ত  ৯নম্বর আসামী। দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram