ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2025

সাতকানিয়ায় ২৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর দুয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আরমান (২৭)। তিনি একই এলাকার বাসিন্দা মুবিন আলমের পুত্র।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, ভোরে নিয়মিত টহলের সময় আরমানকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শামীম পারভেজ বলেন, মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে আর্মি ক্যাম্প সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, আটককৃত আরমান দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা করে আসছিল। তবে যৌথ বাহিনীর তৎপরতার কারণে সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে।

আটককৃত আরমানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram