

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে জয়পুরহাট শহরের রেলগেইট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় সঙ্গীত শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহাদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক বক্তব্য দেন।
এছাড়াও অনুষ্ঠানে মহিলা দল ছাড়াও বিএনপি, কৃষকদল, যুবদল, শ্রমিকদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া, তারেক জিয়াসহ তাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
