ঢাকা
logo
প্রকাশিত : September 9, 2025

জমি বিরোধে কুপিয়ে হত্যা, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে জেঠাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন শামসু আলম (৬০)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের আগে দক্ষিণ রাজঘাট কচু তমা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শামসু আলম ওই গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, হামলার নেতৃত্ব দেন তার জেঠাতো ভাই ও মাতারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা জামায়াতের সেক্রেটারি ইসহাক।

বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা ইসহাকের নেতৃত্বে কয়েকজন শামসুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর জখম হন এবং তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত্র বড়ুয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, রাতভর পুলিশ অভিযান চালিয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram